২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বতীকালীন জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের দুই আইনজীবী নেতা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মিছিল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আইনজীবী নেতা বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার হাইকোর্ট এই দুই আইনজীবীকে অন্তবর্তীকালীন জামিন দেওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

জরুরি অধ্যাদেশ উপেক্ষা করে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে গত ৮ মার্চ আদালত প্রাঙ্গণে মিছিল করার অভিযোগে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল এবং বর্তমান সাধারণ সম্পাদক ইফতেখার সাইমূল চৌধুরীকে যৌথ বাহিনী আটক করে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেল থেকে এই দুই নেতা মুক্তি পেয়ে বের হলে আইনজীবী সমিতির নেতারা তাদের শুভেচ্ছা জানান।