২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জেএমবি নেতা গ্রেপ্তার

জেএমবির সন্দেহভাজন নেতা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম ওরফে নবাব মুকুট (২৫) কে মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

গ্রেপ্তারকৃত নবাব মুকুট নিজেকে দিনাজপুরের জেএমবি অধিনায়ক দাবি করেছে।

গ্রেপ্তারের পর পুলিশ তাকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে।

গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ভোরে দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ডের সিপাহী পাড়া এক বাসা থেকে তাকে আটক করে।

আটকের পর পুলিশ তার কাছ থেকে ৪৫টি জিহাদী বই, লিফলেট, বিভিন্ন জেলার ম্যাপ ও পকেট ডায়েরীসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, তাজুল ইসলাম জেএমবির সদস্য।

গ্রেপ্তারের পর তাকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।

তাজুল দাবি করেন, গত বছর থেকে তিনি জেএমবির দিনাজপুর অঞ্চলের দায়িত্ব পালন করছেন।

তার বাড়ি দিনাজপুর দক্ষিণ কোতয়ালীর কমলপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে।

তাজুল সাংবাদিকদের জানান, জেএমবিতে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। চট্টগ্রামের খাগড়াছড়ির গহীন জঙ্গলে আরও অনেকের সঙ্গে তিনি অস্ত্র চালানো শেখেন।

তাজুল ইসলাম ময়মনসিংহের ভালুকা ও সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় গোপন আস্তানায় বিভিন্ন রকমের প্রশিক্ষণ নেয় বলে জানায়।

তার কাছ থেকে উদ্ধার করা পকেট ডায়েরীতে ভারত, টীন ও জাপানের তৈরী বিভিন্ন অস্ত্রের নাম ও নম্বর পাওয়া যায়।