জয়পুরহাটে সন্দেহভাজন পাঁচ জেএমবি সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ মঙ্গলবার ২০০৫ সালের দেশব্যাপী একযোগে বোমা হামলার পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল, ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আবুল হোসেন ফকিরের পুত্র নুরুজ্জামান ফকির (৪৫), সোলায়মান আলীর পুত্র মনসুর আলী (২৮), একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র মাহফুজার রহমান (৩৮), একই উপজেলার তিলাবদুল গ্রামের কবির উদ্দিনের পুত্র ইসাহাক আলী মন্ডল (৪০) এবং আলেফ উদ্দিন মৃধার পুত্র আফজাল হোসেন মৃধা (৩৮)।
জয়পুরহাটের পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান,শীর্ষ জেএমবি নেতাদের ফাঁসি কার্যকর করার উদ্যোগকে ঘিরে জেএমবি বিভিন্ন স্থানে বোমা হামলা চালাতে পারে এ আশংকায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
