২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিএনপির সাবেক সাংসদকে আটকের পর ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

ময়মনসিংহ--৪ আসনের বিএনপির সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান দুলুকে বুধবার যৌথবাহিনী আটক করে এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 01:11 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত কর্নেল সালাহউদ্দিন নফহবংি২৪.পড়স --কে জানান, জেলার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার সময় বেলা ১১ টার দিকে সাবেক সাংসদ দুলুকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু জানান, যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে কিছুক্ষণ বসিয়ে রাখার পর ছেড়ে দেয়। এর বেশি কিছু বলতে রাজী হননি তিনি।

দুলু ছাড়াও বুধবার আরও যে দুই ব্যক্তি সম্পদের হিসাব দেন তারা হলেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক শামীম এবং ময়মনসিংহ-- ২ আসনের (ফুলপুর) সাবেক সাংসদ শহীদ সারোয়ার।

এদিকে জেলা যুবদলের সভাপতি লিটন আখন্দ, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের কোতয়ালি থানার সভাপতি আফাসউদ্দিন, জেলা মোটর মালিক সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবিরসহ আট ব্যক্তিকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসেব দিতে বলা হয়েছে।