২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে আটকে পড়াদের ফিরিয়ে আনবে সরকার

চাদে আটকে পড়া ২৯ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে প্রতিষ্ঠান প্রতারণার মাধ্যমে তাদের মধ্য আফ্রিকার দেশটিতে পাঠিয়েছিল ব্যবস্থা নেওয়া হবে সেটির বিরুদ্ধেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সোমবার এসব কথা সাংবাদিকদের জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে ২৯ জন বাংলাদেশী চাদে আটকা পড়ে আছেন। এরই মধ্যে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তাকে চাদে পাঠিয়ে তাদের জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রীর সংস্থান করা হয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে ট্রাভেল এজেন্সি ভাগ্য বিড়ম্বিত এসব লোকজনকে প্রতারণার মাধ্যমে মধ্য আফ্রিকার দেশটিতে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।”

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন জানান, “সানলাইট এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গত বছরের জুনে ভুয়া কাগজপত্রের মাধ্যমে এদের চাদে পাঠিয়েছি। সে সময় প্রত্যেকের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় সূত্রে জানা গেছে, সানলাইট এন্টারপ্রাইজের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে। তবে নিয়মানুযায়ী রিক্রুটিং এজেন্সির পক্ষে ১৫ লাখ টাকা জামানত থাকার বিধান তাকলেও প্রতিষ্ঠানটি অনেক আগেই এ টাকা তুলে নিয়েছে।

প্রতারণার অভিযোগ ওঠায় এখন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ মালিককে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আঞ্চলিক প্রতিনিধি শহিদুল হক নফহবংি২৪.পড়স কে বলেছেন, “চাদ থেকে ২৯ জনকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আমাদের অনুরোধ জানিয়েছে। সরকারের কাছ থেকে টাকা পেলে তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থ সংকট থাকায় সরকারের টাকায় তাদের ফিরিয়ে আনা হবে।