ভোলায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
ভোলায় পুলিশ লাইন সংলগ্ন রাস্তার পাশের একটি বালুর স্তুপ থেকে রোববার অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ লাইনের কাছে লাশ উদ্ধারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পুলিশ লাইন সংলগ্ন খেয়াঘাট সড়কের কাছের একটি বালুর স্তুপে কয়েকটি কুকুরকে খোঁড়াখুঁড়ি করতে দেখে লোকজনের সন্দেহ হয়।
এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারী ও স্থানীয়রা ওই বালুর স্তুপের কাছে গিয়ে লাশের একটি অংশ দেখতে পায়।
পরে বালুর স্তুপ থেকে এক বিবস্ত্র তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ভোলা সদর থানার ওসি নাজমুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
