২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাংলাভাইয়ের সহযোগীসহ গ্রেপ্তার ৫

নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী আবুল হোসেন মাস্টারসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল হোসেন মাস্টার আত্রাই থানা জেএমবিরও প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তাদের ধরতে ভোর রাত থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

আটক অন্য চার জেএমবি সদস্যরা হচ্ছে আত্রাইয়ের ভরতেতুলিয়া গ্রামের মোশারফ হোসেন রোস্তম, সাহেবগঞ্জ বাজারের রাজামিয়া ও রানীনগরের বড়গাছা গ্রামের আব্দুর রহিম এবং বাবু।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রানীনগর ও আত্রাই থানায় সুফল ও সুসান্ত হত্যা মামলাসহ একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা আছে।