কালীগঞ্জের বিএনপি নেতা--কর্মীরা স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন ত্রাণের টিন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির ৯ নেতা--কর্মী ১৭৩ পিস ত্রাণের ঢেউটিন স্বেচ্ছায় থানায় জমা দিয়েছেন। মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এগুলো জমা দেন।
স্বেচ্ছায় ত্রাণের টিন জমা দিলে মামলা করা হবে না-- কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়ে সকাল থেকে একে একে বিএনপি নেতারা টিন জমা দিতে শুরু করেন।
রাত ৮টা পর্যন্ত জমা পড়ে ১৭৩ পিস ঢেউটিন। জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুবদল নেতা মোমেন ও অরুন এবং তাঁতী দল সভাপতি রুহুল আমিনের ভাই সিরাজুল ইসলাম।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, গত মাসিক আইন --শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুয়াযী ত্রাণের টিন জমা রাখা হচ্ছে।
