রাউজানে ট্যাক্সি থেকে পড়ে তরুণীর মৃত্যু
রাউজানের কদলপুরে সিএনজি ট্যাক্সি থেকে পড়ে গিয়ে শুক্রবার দুপুরে মেলি বড়–য়া নামে এক তরুণী মারা গেছেন।
তার বাড়ি রাউজানের পূর্ব আঁধার মানিক গ্রামে।
মেডিকেল সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মেলি বড়–য়া কদলপুরের সোমবাইজ্যার হাট এলাকায় একটি সিএনজি ট্যাক্সিতে ওঠার সময় অসাবধানতার কারণে রাস্তায় পড়ে যান। এসময় পেছন থেকে আরেকটি ট্যাক্সি তাকে ধাক্কা দেয়।
আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুর দেড়টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মো. শহিদুল।
