২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কমিশনার কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) ৩৭ নং ওয়ার্ড কমিশনার রুহুল আমিন ভূঁইয়া জাহাঙ্গীরের কার্যালয়ে শুক্রবার র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণের টিন, কম্বল এবং পচা চাল উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ওয়ার্ড কমিশনার রুহুল আমিনকে আটক করা যায়নি। তবে র‌্যাব সদস্যরা তার কার্যালয়ের কর্মচারী নাজির উদ্দিন এবং বিজি প্রেস স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহম্মেদ বাবুলকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব--৪ এর সদস্যরা বেলা ১২ টার দিতে তেজগাঁও সাতরাস্তা এলাকায় রুহুল আমিন ভূঁইয়ার কার্যালয়ে অভিযান চালিয়ে সরকারি ত্রাণ ভাণ্ডারের ৬০৫ পিস টিন, ৬৩ টি কম্বল এবং ১৫ কেজি পচা চাল উদ্ধার করে।

এরপর পাশের বিজি প্রেস জামে মসজিদে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরো ৪০ পিস ত্রাণের টিন।

র‌্যাব--৪ এর মেজর মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, জরুরি অবস্থা জারির পর থেকেই রুহুল আমিন ভূঁইয়া আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।   

তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আবুবকর সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।