২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতেদুর্ঘটনায় ১ জনের মৃত্যু

পটুয়াখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মেনাজ উদ্দিন (৭০) নামে একজনের করুণ মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শনিবার ভোর সাড়ে ৫ টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মেনাজ উদ্দিন ফজরের নামাজ পড়ার জন্য রাস্তা অতিক্রম করে মসজিদে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে পটুয়াখলীর উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীন স্টার পরিবহন (যশোর-ব-০২-০০৯৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি  বদরপুর বাসস্ট্যান্ডে একটি খাবার হোটেলের ব্যবসা করতেন।

পুলিশ মেনাজ উদ্দিনের লাশ মর্গে প্রেরণ করেছে।