২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন দিয়ে বাবার নামে বিদ্যালয় করেছেন উকিল আবদুস সাত্তার

ত্রাণের টিন দিয়ে বাবার নামে বিদ্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক ভূমি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তারের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকারই বিদ্যালয়টির জন্য টিন বরাদ্দ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে ২০০১ সালে ১০০ শতাংশ জমির উপর নির্মিত হাজী মুকসুদ আলী নিু মাধ্যমিক বিদ্যালয়টির তিনটি ঘরের বড় দুটিই নির্মাণ করা হয়েছে ত্রাণের টিন দিয়ে।

হাজী মুকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ভূঁইয়া জানান, ২০০৩ সালে বিদ্যালয়ের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর উত্তর ভিটার ঘরটি নির্মিত হয়। স্কুলের একাডেমিক স্বীকৃতি পায় ২০০৪ সালে। তখন নির্মিত হয় পশ্চিম ভিটার ঘরটি। তবে এখন পর্যন্ত স্কুলটি এমপিওভুক্ত হয়নি। সেখানে এখন ২৮৩ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক--শিক্ষিকা আছেন।

ত্রাণের টিন দিয়ে বিদ্যালয় নির্মাণ প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে টিনের জন্য আবেদন করলে সরকার এ বরাদ্দ দেয়। দেশের অনেক প্রতিষ্ঠানই এমন বরাদ্দ পেয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সৈয়দ আহাম্মদ ছাফা বলেন, ত্রাণের টিন দিয়ে স্কুল ঘর নির্মাণ করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হবে।

তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্যে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।