কুমিরটি এখন ডুলাহাজারা সাফারি পার্কে
পুরান ঢাকার হোসেনি দালনের পুকুর থেকে উদ্ধার করা বিরল প্রজাতির কুমিরটি এখন বিচরণ করছে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের হ্রদে।
প্রকল্প পরিচালক তপন কুমার দের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্কের¡ পার্কের কর্মীরা বুধবার সকালে পার্কের হ্রদে কুমিরটি ছাড়েন। নতুন এই সদস্য নিয়ে পার্কটিতে কুমির পরিবারের সদস্য সংখ্যা দাঁড়ালো ৩৩ এ। এর আগে ভারত থেকে বিরল প্রজাতির ৪০ টি কুমির এনে সাফারি পার্কে ছাড়া হয়েছিল। তার মধ্যে আটটি মারা যায়।
তপন কুমার দে নফহবংি২৪.পড়স কে জানান, হোসেনি দালানের পুকুর থেকে উদ্ধার করা কুমিরটির প্রজাতি বিলুপ্তপ্রায়। বর্তমানে বাংলাদেশে এ ধরণের মাত্র ৪০ টি কুমির রয়েছে। এর মধ্যে ৩২টি ডুলাহাজার সাফারি পার্কে এবং আটটি রয়েছে ঢাকা চিড়িয়াখানা, খুলনার খানজাহান আলীর মাজার ও সুন্দরবন বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে।
