হারিছ চৌধুরীর বিলাসবহুল গাড়ি আটক করেছে র্যাব
রাজধানীর কলাবাগান থেকে বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিলাসবহুল গাড়িসহ চালককে গ্রেপ্তার করেছে র্যাব। আটক করা টয়োটা ইনফিনিটি মডেলের গাড়ির নম্বর ঢাকা-মেট্রো খ-১১৬৫১৬। র্যাব সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটায় র্যাব সদর দপ্তরের একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে কলাবাগান স্টাফ কোয়ার্টারে অভিযান চালায়। এসময় হারিছ চৌধুরীর গাড়ি ও তার ব্যক্তিগত গাড়ি চালক মোঃ সালামকে গ্রেপ্তার করা হয়।
গাড়িটি বর্তমানে মগবাজারের র্যাব--২ কার্যালয়ে রাখা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ‘শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও গডফাদার’ ৫০ জনের তালিকা প্রকাশ করে সম্পত্তি হিসাব দাখিলের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়ার শেষ দিন ২৫ ফেব্র“য়ারি হারিছ চৌধুরীর পক্ষে সম্পত্তির হিসাব দাখিল করতে গিয়ে ব্যর্থ হন তার আইনজীবী অ্যাডভোকেট আজম খান। কমিশনের কর্মকর্তারা আইনজীবীর হিসাব গ্রহণ করেননি।
কমিশন জানায় জরুরি ক্ষমতা অধ্যাদেশ অনুসারে কারাগারে আটক নন নোটিশ পাওয়া এমন সবাইকে সশরীরে উপস্থিত হয়ে হিসাব দাখিল করতে হবে। অন্যথায় সরকার তালিকাভুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করবে।
