রাজশাহীতে পিস্তল ও গুলিসহ যুবক আটক
বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার থেকে ২টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দোয়েল নামের এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে মীরগঞ্জের একটি স্টুডিও থেকে দোয়েলকে আটক করা হয়। দোয়েলকে আটকের পর তার কাছ থেকে একটি পিস্তল পায় র্যাব।
পরে তার স্বীকারোক্তি মতে র্যাব সদস্যরা স্টুডিওতে তল্লাশি চালিয়ে তোয়ালেতে জড়ানো অবস্থায় আরও একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পিস্তলগুলো ভারতের তৈরি বলে র্যাব জানিয়েছে।
আটক দোয়েল বাঘা উপজেলার সীমান্ত এলাকার অস্ত্র ও চোরাচালান সিন্ডিকেটের নেতা আবদুর রহমান ওরফে নজু মেম্বরের ছেলে।
