২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারাবন্দীর সঙ্গে দেখা করতে দুই টাকা নেওয়া বেআইনি হবে না কেন?’

কারাবন্দীদের সঙ্গে দেখা করতে দরখাস্ত লিখে দেওয়ার জন্য দুই টাকা নেওয়ার সিদ্ধান্ত তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

একইসঙ্গে দরখাস্ত লিখে দেওয়ার জন্য দুই টাকা নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে হাইকোর্ট সরকার ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারি করেছে।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট মোঃ রোকনুজ্জামানের দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

রিট আবেদনে বলা হয়েছে, কারা কর্তৃপক্ষ গত ২৩ জুলাই বন্দীদের সঙ্গে দেখার দরখাস্ত লিখে দেয়ার সার্ভিস চার্জ হিসাবে দুই টাকা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্ত কারাবিধির ৬৬৭ ধারার পরিপন্থি।

কারণ, এই ধারায় স্পষ্ট বলা হয়েছে, জেল সুপারের লিখিত বা মৌখিক অনুমতি নিয়ে যে কেউ কারাবন্দীদের সঙ্গে দেখা করতে পারবে। এই ধারায় টাকা নেওয়ার কথা নেই। তাই দুই টাকা নেওয়ার সিদ্ধান্ত কারা বিধির পরিপন্থী।

রিটটি পরিচালনা করেন ব্যারিস্টার মুন্সি আহসান কবির।