রায়েরবাজারে আগুনে ২০টি ঘর পুড়ে ছাই
নগরীর রায়েজবাজার এলাকার টুলুর বস্তিতে সোমবার আগুন লেগে অন্তত ২০টি ঘর--বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হালিম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
