১৫ জন জানালেন আছে মাত্র ৪৭০ কোটি টাকার সম্পদ!
দুর্নীতি দমন কমিশন প্রকাশিত ৫০ ‘শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও গডফাদারদের’ তালিকার ১৫ জন তাদের কাছে প্রায় ৪৭০ কোটি টাকার সম্পদ থাকার কথা জানিয়েছেন। এছাড়া নাজমুল হুদা ঢাকায় তার পাঁচটি বাড়ির কথা জানালেও মোট সম্পত্তির কোনো হিসাব দেননি।
হিসাব দাখিলের শেষ দিন রোববার ১৫ জন দুদক পরিচালকদের কাছে মোট ৪৭০ কোটি ১৯ লাখ ৩৮ হাজার টাকার সম্পদের হিসাব জমা দেন। বিপুল বিত্তের মালিক এদের কাছে নগদ অর্থ ছাড়াও আছে ফ্ল্যাট, প্লট, বিলাসবহুল গাড়ি,্ স্বর্ণালংকার, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকানা এবং প্রচুর জমিজমা। (আরও তথ্যসহ)
মীর নাছিরের দেওয়া হিসাব অনুযায়ী তার নিজের চেয়ে স্ত্রী--পরিজনদের সম্পদ প্রায় চারগুণ। নিজের নামে ৮ কোটি ৫৯ লাখ টাকার সম্পত্তির কথা জানিয়েছেন তিনি। মৃত স্ত্রী ডালিয়া নাজনীনের নামে আছে ১২ কোটি ৭৭ লাখ টাকার সম্পত্তি, ছেলে ব্যারিস্টার মীর হেলালউদ্দিনের ৯ কোটি ৭৭ লাখ, মেয়ে ইসরাত জাহানের নামে ৮ কোটি ৭০ লাখ ও ছেলের বৌ নওশীন আরজান হেলালের কাছে ৪ কোটি ৪৪ লাখ টাকার সম্পত্তি আছে। এছাড়া তার নামে আড়াই কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিটও (এফডিআর) রয়েছে। সব মিলিয়ে তার ও পরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬ কোটি ৭৭ লাখ টাকা।
সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী স্ত্রীর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কাছে তার সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। হিসাবে তার নিজের নামে ১৪ কোটি ৮৫ লাখ এবং স্ত্রী ফরহাদ কাদের চৌধুরীর নামে এক কোটি ২৩ লাখ এবং দুই ছেলে এক মেয়ের নামে ৬০ লাখ ৮৭ হাজার টাকা জমা রাখার কথা উল্লেখ করেছেন।
মোসাদ্দেক আলী ফালু তার স্থাবর--অস্থাবর সম্পত্তির মূল্য দেখিয়েছেন ৩৫ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা।
ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নিজের নামে ৫ কোটি ৫০ লাখ টাকার সম্পত্তি থাকার কথা উল্লেখ করার পাশাপাশি দুদক পরিচালকের কাছে একটি নোট লিখেছেন। সেখানে তিনি বলেছেন, রাজনীতি করতে এসে যারা অবৈধভাবে সম্পত্তির মালিক হয়েছেন তাদের যেমন ধরা হচ্ছে, সেই সঙ্গে যারা রাজনীতিতে নেমে নিজের অর্থ--সম্পত্তি হারিয়েছে তাদের জন্য যেন দুদক পুরস্কারের ব্যবস্থা করে।
মির্জা আব্বাসের দাখিল করা সম্পত্তির বিবরণে তার নামে ১ কোটি ৮০ লাখ টাকা, তার স্ত্রীর নামে ১৯ কোটি ২ লাখ টাকা এবং মায়ের নামে ৪ কোটি ২৫ লাখ টাকার সম্পত্তির কথা উল্লেখ করেছেন।
সালমান এফ রহমান ৭৬ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৩শ ৯০ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম দাখিল করা হিসাব বিবরণীতে জানিয়েছেন, তার নিজের নামে সম্পত্তি আছে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৫০০ টাকার। স্ত্রী ও সন্তানদের নামে থাকা সম্পত্তির হিসাবও দিয়েছেন তিনি। অবশ্য সেগুলোর মোট পরিমাণ জানা যায়নি।
সাবেক যোগাযোগ উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজের নামে ৩ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ১৩০ টাকা এবং স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে আরো ২ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৪২৯ টাকার সম্পত্তির হিসাব দিয়েছেন।
ব্যারিস্টার নাজমুল হুদা তার স্থাবর সম্পত্তির হিসেব জানার জন্য দুদকে তার আয়করের হিসেব দেখতে বলেছেন। ধানম-ি ৫ নম্বর রোডের ৪ হাজার বর্গফুটের একটি তিন তলা বাড়ি, গুলশান আসাবাসিক এলাকায় ৫ কাঠা জায়গার ওপর রাজউক অনুমোদিত ১ বেডের একটি একতলা বাসা, বকসিবাজারের ২৬ নম্বর উমেশ দত্ত রোডের ভাই--বোনদের যৌথ মালিকানায় ৬ কাঠার একটি বাড়ি, তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ৪ হাজার ৬শ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং পৈত্রিক নিবাস শাইনপুকুরের ৩ তলা একটি বাড়ি আছে তার। তবে তিনি টাকার কোনো হিসাব দেননি।
আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) তার নামে ১৫ কোটি ৭৭ লাখ ৬ হাজার ২শ ৩৭ টাকা, স্ত্রীর নামে ১৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৯শ টাকা, বড় মেয়ের নামে ৯ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৮শ ৫৫ টাকা এবং ছোট মেয়ের নামে ৯ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৮শ ৫৫ টাকা মূল্যের স্থাবর--অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন।
সাবেক সাংসদ আমানউল্লাহ আমানের নিজের নামে গুলশানের ২১ নাম্বার সড়কে সাড়ে ছয় কাঠার প্লট, মানিকগঞ্জে ১০৭ শতাংশ, কেরানীগঞ্জে ২৯ শতাংশ জমি এবং কেরানীগঞ্জে চার একর ৭৬ শতাংশ জমির ওপর পৈত্রিক বাড়ি আছে।
গুলশানের পুবালী ব্যাংকের তিনটি একাউন্টে যথাক্রমে ৯ হাজার ৪৩৪ টাকা, ১ লাখ ৭ হাজার ১৭২ টাকা ও ৯০০ টাকা রয়েছে। গুলশানের আইএফআইসি ব্যাংকে এক লাখ ২১ হাজার ৫৭৯ টাকা, ধানমন্ডির সোনালী ব্যাংকে এক লাখ ১৮ হাজার ২৫১ টাকা ও গুলশানের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে ৫০ হাজার টাকা জমা আছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া কেরানীগঞ্জের হযরতপুরে কৃষি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকে জমা রয়েছে যথাক্রমে এক লাখ ১৮ হাজার ২৫১ টাকা ও ১৮ হাজার টাকা। দেড় লাখ ও ২০ হাজার টাকার দুটি সঞ্চয়পত্রও আছে তার নামে। এছাড়া হাতে আছে নগদ টাকা ৫০ হাজার, ৩০ ভরি সোনা ও আসবাবপত্র।
আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের নামে মনিপুরী পাড়ায় ১০ কাঠা জমির ওপর একটি ৬ তলা বাড়ি, বনানীতে সাড়ে তিন কাঠা জমির ওপর একটি ৩ তলা বাড়ি, কেরানীগঞ্জের হযরতপুরে ৫ একর ২১ দশমিক ৭ শতাংশ জমি ও ১০ শতাংশ জায়গার ওপর ভবন; চর আলগীতে ৬ একর ৬০ শতাংশ, সাভারের বইল্লারপুরে দুটি প্লটে ১১ একর ১ দশমিক ২৫ শতাংশ ও ১ একর ৬১ শতাংশ জমি, কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে ১২০০ বর্গফুট জমির ওপর এসএ ফুড প্রডাক্ট ও ৬০০০ বর্গফুট জমির ওপর একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট, একটি টয়োটা গাড়ি ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে।
খুলনার সাবেক সাংসদ ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবী ৩৫ কোটি টাকার হিসাব দিয়েছেন। নিজের নামে তার ঢাকার ধানমন্ডি, বারিধারা, শাহবাগ ও মতিঝিলে একটি করে এবং খুলনায় একটি প্লট, ২২ কোটি ২৫ লাখ টাকার এফডিআর, বিভিন্ন কোম্পানির ৫৭ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার শেয়ার, ৩৫ লাখ টাকার আসবাবপত্র, ব্যবসায়িক মূলধন ৫০ লাখ টাকা, দুটি বিএমডব্লিউ গাড়ি এবং ব্যাংকে ২৪ লাখ ৫১ হাজার ৭৭৯ টাকা আছে।
লবীর স্ত্রী খুশনুর আসগারের নামে আছে গুলশান ও বনানীতে দুটি প্লট, একটি মিতসুবিশি গাড়ি, ১৩ লাখ টাকার শেয়ার, ব্যাংকে ৩২ লাখ ৯৫ হাজার ২৪ টাকা, আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও ১ লাখ টাকার আসবাবপত্র। এ ছাড়া তাদের ২ ছেলে ফয়সল আসগার ও শোয়েব আসগারের নামে শেয়ারসহ প্রায় সোয়া ৭ লাখ টাকার সম্পত্তি।
কুমিল্লার সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম মুন্সী জানান, তার নিজের নামে মোট ৬১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা ও স্ত্রী মাজেদা ইসলামের নামে ৮০ লাখ ৩৬ হাজার ৩০০ টাকার সম্পত্তি আছে। এছাড়া তাদের মালিকানাধীন সুপিরিয়র বিল্ডার্স ও মাম পাওয়ার্স নামে দুটি শিল্প প্রতিষ্ঠান আছে।
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল মোট ১৭০ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ১১৩ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন। এর মধ্যে তার নিজ নামে থাকা সম্পত্তির অর্থমূল্য ৭৩ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৮০ টাকা। স্ত্রী সালমা ইসলামের নামে আছে ৪৪ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ২৮৪ টাকার সম্পদ। এছাড়া ছেলে শামীম ইসলামের নামে ৪৩ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৭৪৯ টাকা, মেয়ে শারীয়াত তাসরীনের নামে ৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকা, সাবিহা নাজনীনের নামে ২ কোটি এক লাখ ১৫ হাজার টাকা এবং সুমাইয়া ইসলামের নামে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার সম্পত্তি রয়েছে।
সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন পিন্টু নিজের নামে দশ কোটি ৬১ লাখ ৬৮৯ টাকার সম্পত্তি আছে বলে কমিশনকে জানিয়েছেন।
সোনালী ব্যাংকের উপ--হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি বিএম বাকির তার নিজের নামে ২১ লাখ ৪১ হাজার ৫০৪ টাকা এবং স্ত্রী নাজমা হোসেনের নামে ৯৯ লাখ ১১ হাজার ১৫০ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেন।
