সাঁতারে সোনা জিতেই বাংলাদেশের শুরু
প্রত্যাশা অনুযায়ী সাঁতারেই এসেছে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে বাংলাদেশের প্রথম সোনা। গেমস উদ্বোধনের পর প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত দুটো সোনা জিতেছে বাংলাদেশ।
দুটো সোনাই এসেছে সাঁতারে। পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ের সোনা জিতেছেন জুয়েল আহমেদ। আর ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের সব পদকই জিতেছেন বাংলাদেশের সাঁতারুরা। সোনা জিতেছেন দক্ষিণ এশিয়ান গেমসের সোনা জয়ী শাহজাহান আলী রনি। তবে রূপা ও ব্রোঞ্জ জয়ীদের নাম জানাতে পারেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পদক জয়ীদের টাইমিংও জানাতে পারেনি তারা।
প্রথম দিনে আরো কিছু ইভেন্ট হলেও সেগুলোর কোনো খবর জানাতে পারেনি বিওএ। কলকাতার ফ্যাক্সের অপেক্ষায় আছে তারা।
