কুষ্টিয়ায় আ. লীগ নেতা সদর উদ্দিন গ্রেপ্তার
কুষ্টিয়ার খোকসা থানা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শনিবার মধ্যরাতে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে।
জানা গেছে, শনিবার রাত ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা খোকসার সোমসপুরের নিজ বাড়ি থেকে সদর উদ্দিন খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে বলে সেনা সুত্র জানায়।
অভিযান চলাকালে তার বাড়ি থেকে একটি রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই তাকে খোকসা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহির জানান, সদর উদ্দিন এখনও পুলিশ হেফাজতে রয়েছে। তবে কবে নাগাদ তাকে আদালতে পাঠানো হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে এএসপি জানান।
