২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ ও ভাষা শহীদদের বাড়িতে জাদুঘর করবে সরকার

সাতজন বীরশ্রেষ্ঠ ও পাঁচ ভাষা শহীদের স্মৃতি রক্ষায় তাদের গ্রামের বাড়িতে জাদুঘর ও পাঠাগার প্রতিষ্ঠা করবে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সচিবালয়ে নিজ দপ্তরে তিনি নফহবংি২৪.পড়সকে বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ও পাঁচ শহীদ ভাষা সৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউরের নিজ নিজ গ্রামে একটি করে তাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে জাদুঘর গড়ে তোলা হবে। জাদুঘর ভবনে থাকবে একটি পাঠাগারও।

তিনি আরও জানান, তাঁদের বাড়িতে যাওয়ার রাস্তা যদি ভালো না থাকে তাহলে সেগুলোও সংস্কার করা হবে। এর সব ব্যয় বহন করবে স্থানীয় সরকার বিভাগ।

প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি জানান, ভবন তৈরির জন্য তাঁদের নিজ বাড়ির পাশে খাসজমি খোঁজা হবে। অবশ্য সুবিধা মতো জমি পাওয়া না গেলে বাড়ির সবচেয়ে কাছের স্কুলের পাশে এই ভবন তৈরি করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, বীরশ্রেষ্ঠ ও ভাষা শহীদ ছাড়াও ৬৯ এবং ৯০ এর গণ অভ্যুত্থানে শহীদ মতিউর ও নূর হোসেনের স্মৃতি সংরক্ষণেও একই ধরনের উদ্যোগের চিন্তা ভাবনা করছে বর্তমান সরকার।