ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।
এ দুটি হচ্ছে কাউতলী মোড়ের আল-- ফালাহ্ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল ও জেল রোডের মহানগর শিশু হাসপাতাল। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শহীদউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দানকারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান নফহবংি২৪.পড়স -কে জানান, অপরিচ্ছন্ন পরিবেশ, বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।
