২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

দুবার পেছানোর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা অবশেষে হচ্ছে বৃহস্পতিবার সকালে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চুয়েট ক্যাম্পাসে পরীক্ষা শুরু  হবে।

চুয়েটের চারটি বিভাগে ভর্তির এই পরীক্ষার তারিখ এর আগে দুবার ঘোষণা করা হলেও অবরোধ ও আদালতের রায়ের কারণে তা স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, বুয়েটসহ দেশের অন্য তিনটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে প্রায় এক মাস আগেই।