২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ চাঁদাবাজ আটক

পটিয়া উপজেলায় মোস্তফা গ্র“পের একটি কারখানা থেকে চাঁদা নেওয়ার সময় র‌্যাব হাতে-- নাতে ছয় চাঁদাবাজকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

মঙ্গলবার রাতে কারখানা গেইট থেকে আটকের পর বুধবার দুপুরে র‌্যাব তাদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

আটককৃতরা হলেন মো. নাছের আহমেদ, মেহরাজুল হক, মো. ইলিয়াস, খুরশেদ আলম, মো. বখতিয়ার হোসেন ও সরোয়ার কাইয়ুম খোকন। র‌্যাব তাদের কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করেছে।

র‌্যাবের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক মেহরাজের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন থেকে মোস্তফা গ্র“পের ঠিকাদার মো. ফারুকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে ঠিকাদারকে তারা হত্যার হুমকি দেয়। দাবির মুখে ঠিকাদার ১০ হাজার টাকা কিস্তিতে চাঁদা পরিশোধের আশ্বাস দেয়। গত মঙ্গলবার রাতে চাঁদার কিস্তি নিতে এলে র‌্যাব তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা আবু সাঈদ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।