২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির মিনারে দিনজুড়ে উৎসব

ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার এসেছে একুশে ফেব্র“য়ারি। তাই অসাম্প্রদায়িক চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে গভীর রাত থেকে মাঝ বেলা পর্যন্ত ছিল অন্যান্যবাবের চেয়ে বেশী মানুষের ঢল। ছিল না রাজনৈতিক দলগুলোর নেতা -- নেত্রীর নামের মহিমাকীর্তন করে নানান শ্লোগান, ব্যানার ফেস্টুন। আর একুশের বই মেলাও পেয়েছে অন্য রকম প্রাণের ছোঁয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 03:07 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

একুশে ফেব্র“য়ারির প্রথম প্রহরে ভিআইপিদের পুষ্পার্ঘ্য নিবেদনের পর সুশৃঙ্খলভাবে ধীর পায়ে নানা বয়সী মানুষ লাইন ধরে ফুল দেন শহীদ বেদীতে। বাবা কী মায়ের কোলে চেপে, মাথায় শহীদ মিনারের প্রতিকৃতি আঁকা মুকুট পড়ে ছোট্ট শিশুটিকেও দেখা যায় শহীদ মিনারে আসতে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা। সতর্ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে র‌্যাব, বিডিআর ও পুলিশ।