সাবেক সচিব নুরুল ইসলামের বিরুদ্ধে মামলার বৈধতা ব্যখ্যা করতে বলেছে হাইকোর্ট
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব নুরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা সিডি পাচার সংক্রান্ত মামলা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবেনা তার কারণ দেখাতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দ¯তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নুরুল ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী এক সপ্তাহের মধ্যে সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে আদেশের জবাব দিতে বলেছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের ৩ জুন নুরুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ থেকে অপসারণ করে সরকার। ওই বছরের ৭ জুন তার বিরুদ্ধে তেঁজগাও থানায় অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো।
এতে নুরুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্বপূর্ণ দলিলপত্রের ১২টি সিডি পাচারের অভিযোগ আনা হয়। রিট আবেদনে আরও বলা হয়েছে, নুরুল ইসলামের বিরুদ্ধেএ মামলা দায়ের করা হয় অবৈধভাবে ।
কারণ দুর্নীতি দমন আইনের সিডিউলে যেসব আইনে মামলা দায়ের করার কথা রয়েছে তার মধ্যে অফিসিয়াল সিক্রেটস আইনের কথা বলা নেই।
এছাড়া মামলা দায়েরের ৩২ মাস পার হয়ে গেলেও এ মামলায় এখনও পুলিশ রিপোর্ট দেওয়া হয়নি।
রিট মামলাটি পরিচালনা করেন এডভোকেট আনিসুল হক। তাকে সহায়তা করেন এডভোকেট তৌফিকা করিম ও ব্যারিস্টার এনামূল কবির।
