২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বিজয়ী রাফিদ ও শরদিন্দু

অলিম্পিয়াড ২০০৬ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাফিদ মাহবুব ও শরদিন্দু গোপাল কীর্তনীয়া। রবিবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মিলনায়তনে অ্যাস্ট্রো অলিম্পিয়াডের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ২ জন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চীনমাই প্রদেশে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রা ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রাফিদ ঢাকার ইউরোপীয়ান স্টান্ডার্ড স্কুলের অষ্টম শ্রেণীর এবং শরদিন্দু খুলনা জেলা স্কুলের দশম শ্রেনীর ছাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রবিবার সকাল ৯টা থেকে পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের মিলনায়তনে শুরু হয় চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা।

এর আগের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত ১২০ জন প্রতিযোগী থেকে বাছাই করা ৫৬ জন অংশ নেয় চুড়ান্ত পর্বে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৩টার দিকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্ংালাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. এ এ জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমীন।