২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ১৬১৬ জন গ্রেপ্তার, ১১ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সেনা বাহিনী, র‌্যাব এবং পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মোট ১৬১৬ জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৩৮ জন চিহ্নিত সন্ত্রাসী এবং অন্যান্য মামলার আসামি ১৯ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে শরিয়তপুর, শেরপুর, বগুড়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, খাগড়াছড়ি, রংপুর এবং ঢাকা জেলার অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী রয়েছে।

একই সময়ে সশস্ত্র বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি হাতবোমা এবং গুলিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে র‌্যাব ও পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মোট ১৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অস্ত্র মামলার আসামি ৯ জন, বিস্ফোরক মামলার আসামি ২ জন, ২৪ জন সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত আসামি ৮৪৬ জন এবং অন্যান্য আসামি ৬৭৮ জন।

পুলিশ ও র‌্যাবের এ সব অভিযানে ১০ টি আগ্নেয়াস্ত্র, তিনটি ককটেল, ১১০ রাউন্ড গুলি এবং সাতটি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রিভলবার, দুটি পাইপগান, তিনটি বন্দুক, একটি পিস্তল, একটি এলজি ও একটি শটগান।