২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫৭ পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট

পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে ৭শ ৫৭ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দ¯তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটি দায়ের করেছেন সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ণ আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও বিকাশ মজুমদারসহ ১২ জন।

রিটটির ওপর সোমবার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানিয়েছেন।

রিট আবেদনে বলা হয়েছে, গত ১০ ফেব্র“য়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে ৫শ ৩৬ জন সাব ইন্সপেক্টর ও ২শ ২১ জন  সার্জেট নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাদের নিয়োগের সম¯ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

পুলিশ ভেরিফিকেশন শেষে হয়ে তারা এখন নিয়োগ পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।  রিট আবেদনে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ ও দলীয় বিবেচনার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। এ বিষয়ে সরকার কোন তদšতও করেনি।

রিট আবেদনে সাব ইন্সপেক্টর ও সার্জেট পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব পদে নতুন নিয়োগ বন্ধ ঘোষনার দাবি জানানো হয়েছে। রিটটি পরিচালনা করবেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সংস্থাপন সচিব, পুলিশের আইজিসহ ১১ জনকে প্রতিপক্ষ করা হয়েছে।