সাবেক সাংসদ লালুর বাড়ি থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ারটি খুলে ফেলা হয়েছে
সাবেক সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর বগুড়ার বাসভবন থেকে বিটিএল (বাংলাদেশ টেলিকম লি.) এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস টাওয়ারটি খুলে ফেলা হয়েছে।
সাবেক সাংসদ লালুকে যৌথবাহিনী ১৩ ফেব্র“য়ারি রাতে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে ত্রাণ সামগ্রীসহ ১১টি অয়্যারলেস সেট উদ্ধার করা হয়। পরে ১৫ ফেব্র“য়ারি টেলি কম্যুনিকেশন আইনে তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে।
মামলার পর রোববার সকালে ৮০ ফুট উচ্চতায় স্থাপন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ারটি খুলে ফেলা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিকম লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল বাতেন নফহবংি২৪.পড়স কে জানান, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টাওয়ারের মাধ্যমে অসংখ্য সেটে কথা বলা সম্ভব।
তিনি জানান, হেলালুজ্জামান তালুকদার লালু ব্যক্তি মালিকানায় সারা বাংলাদেশে বিটিএল এর মাধ্যমে টেলি যোগাযোগের ব্যবসা করে আসছিলেন। তার বাসভবনের ওই টাওয়ারটি ছাড়াও তার গ্রামের বাড়ি গাবতলীর কলাকোপাতেও আরেকটি টাওয়ার রয়েছে।
গাবতলী পুলিশ জানায়, গ্রামের বাড়ির টাওয়ারটিও রোববার বিকালের মধ্যেই খুলে ফেলা হবে।
