২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের রিমান্ডে ডেমরার সালাহউদ্দিন

চাঁদা চাওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা--৪ আসনে বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে জিঞ্জাসাবাদের জন্য এক দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 01:39 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিষ্ট্রেট এমএ সালাম পুলিশের সাত দিনের রিমাণ্ড আবেদন শুনানির পর এক দিন মঞ্জুর করেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈদেশিক মুদ্রা এবং অস্ত্র আইনে দায়ের করা আলাদা দুটি মামলায় সালাউদ্দিনকে রিমাণ্ডে নেয়ার আবেদনের শুনানি চলছিল।

২০০৫ সালে জুরাইনের বাসিন্দা হাজি কফিল উদ্দিন বাদী হয়ে শ্যামপুর খানায় সালাউদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।