২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের রাষ্ট্রদূত আব্দুল লতিফ আলি আল--মাওয়াস রোববার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সুধা সদনের বাড়িতে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 01:47 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দুপুর ১২টায় তিনি সুধা সদনে যান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম আধা ঘন্টা স্থায়ী এই বৈঠককে সৌজন্য সাক্ষাতকার বলে উল্লেখ করেন।

তিনি জানান, আগামী ২২ ফেব্র“য়ারি কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাসে অনুষ্ঠেয় উৎসবে শেখ হাসিনাকে আমন্ত্রণ করার জন্য কুয়েতের রাষ্ট্রদূত এসেছিলেন।

শেখ ফজলুল করিম সেলিম আরও জানান, রাষ্ট্রদূত এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কুয়েতের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক স্মরণ করেন।

এ সৌজন্য সাক্ষাতকারে শেখ হাসিনার সঙ্গে দলের সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।