২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের সাবেক পৌর চেয়ারম্যান কাজী জুন্নন আটক

আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার গভীর রাতে রংপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্ননকে আটক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 02:09 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সংশ্লিষ্ট সুত্র জানায়, রাত সোয়া এগারোটার দিকে শহরের মুন্সিপাড়ার বাসায় অভিযান চালিয়ে কাজী জুন্ননকে আটক করা হয়। রাতেই তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ”পৌর চেয়ারম্যান থাকাকালে জুন্নুনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।”