বিদেশে যেতে বাধা না দিতে প্রধান উপদেষ্টাকে সোহেল তাজের চিঠি
দেশের বাইরে যাওয়ার সময় কোন ধরনের হয়রানি বা বাধা না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগ সাবেক সাংসদ তানজীম আহমেদ সোহেল ( সোহেল তাজ) ।
গাজীপুর--৪ আসনের সাবেক সাংসদ সোহেল নফহবংি২৪.পড়স কে জানান, তিনি আগামী ২২ ফেব্র“য়ারি পরিবার নিয়ে দেশের বাইরে যাবেন। তাকে যেন কোন ধরনের হয়রানি করা না হয় বা বাধা দেওয়া না হয় সেজন্য তিনি ফখরুদ্দীন আহমদের হস্তক্ষেপ কামনা করে গত বুধবার চিঠি পাঠিয়েছেন।
সোহেল বলেন, “আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। যদি কোন অভিযোগ থাকে তাহলে যেন আমাকে জানানো হয় কি অভিযোগ রয়েছে। আমি ঋণখেলাপি না, সন্ত্রাসী--চাঁদাবাজও না। একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্বের সবদেশে যাওয়ার অধিকার আমার রয়েছে।”
গত ২৮ জানুয়ারি নয়াদিল্লিতে একটি সম্মেলনে যোগদানের উদ্দেশে তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বহির্গমন লাউঞ্জে তাকে আটকে দেয়। ভারত যেতে বাধা দেওয়ার কারণে তানজিম আহমেদ গত ৩১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে লিখিত প্রতিবাদ জানান।
