২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যানবাহনের হর্ন বাজানোয় বিধিনিষেধ আরোপ

ঢাকা মহানগর এলাকার মসজিদ--মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, শিক্ষা--প্রতিষ্ঠান ও অফিস--আদালতের দুইশ’ গজের মধ্যে যানবাহনের হর্ন বাজানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকাকে শব্দ দূষণমুক্ত রাখার পরিকল্পনার অংশ হিসাবে প্রাথমিকভাবে ভিআইপি সড়কের সোনারগাঁও হোটেল মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মোড় পর্যন্ত এলাকায়ও সব ধরনের হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।