২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সোনা চোরাচালান মামলার রায় ৬ মার্চ

লেখা সম্পূর্ণ হয়নি বলে এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা দ্বিতীয় বারের মত পিছিয়ে গেল। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 12:17 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান সম্পূর্ণ রায় প্রস্তুত করা যায়নি বলে আগামী ৬ মার্চ পুনরায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

এর আগে গত ৬ ফেব্র“য়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও একই কারণ দেখিয়ে বিচারক ১৫ ফেব্র“য়ারি নতুন তারিখ ঠিক করেছিলেন।

বিচারক এরশাদের আইনজীবীকে বলেন, “মামলার এতো বড় নথি। ভালো করে রায় লেখার জন্য আমাকে একটু সময় দেন।”

বৃহস্পতিবার আদালতে হাজির হননি সাবেক সেনাশাসক এইচএম এরশাদ। তার আইনজীবীরা আদালতকে বলেছেন, “এরশাদ কিঞ্চিৎ অসুস্থ। উনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।”  

৬ মার্চ এরশাদ সৌদি আরব যাবেন-- এ কারণ দেখিয়ে তার আইনজীবীরা রায় ঘোষণার তারিখ আরো কয়েকদিন পেছানোর জন্য আদালতের কাছে আবেদন জানালে বিচারক বলেন, “আমি নিজেই জানি না ওইদিন রায় ঘোষণা হবে কিনা। তখনও এতো বড় নথি প্রস্তুত করতে পারবো কিনা সে বিষয়ে আমি নিশ্চিত না।”

বৃহস্পতিবার এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়স-কে বলেন, “এ মামলায় ৮ জন সাক্ষীর কেউই এরশাদের বিরুদ্ধে একটি কথাও বলেনি। বরং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক এমজি মোস্তফা সাক্ষ্য দিয়েছেন যে তিনি এ মামলায় এরশাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে বাধ্য হয়েছিলেন ।”

১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমান বন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় একই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র দেয়া হয়। ওই অভিযোগপত্রের ভিত্তিতে এর পরের বছর বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ও ২৫ (ঘ) ধারার অভিযোগ এনে সম্পুরক অভিযোগপত্র দেয়া হয়। একই বছরের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে হাইকোর্ট এরশাদের ক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশী নাগরিককে যাবজ্জীবন ও অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়ে রায় দেওয়া হয়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির তারিখ ধার্য হয়।

মামলাটিতে এরশাদের অংশটির যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ জানুয়ারি এবং ঐ দিনই ৬ ফেব্র“য়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।