২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গণপিটুনিতে একব্যক্তি নিহত

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে আবুল কালাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার চুরি করতে বুধবার ভোর পাঁচটার দিকে ফৌজদারহাট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে আবুল কালাম। খুঁটি থেকে সে পড়ে গেলে লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়।

সীতাকুণ্ড থানার এস আই নুরুল হাকিম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।