২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ উপসচিব পর্যায়ে রদবদল

জনপ্রশাসনে উপসচিব পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে বুধবার। ওএসডি হয়ে থাকা ছয় জন উপসচিবের পদায়ন এবং নতুন তিন উপসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া আরো তিনজনকে বদলি করা হয়েছে নতুন পদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

ওএসডি হয়ে থাকা উপসচিবদের মধ্যে গুলনার নাজমুন্নাহারকে বিটিভির পরিচালক, কাজী ওবায়দুর রহমানকে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উর্দ্ধতন বিশেষজ্ঞ, মাহমুদা আকতারকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তরের উপনিয়ন্ত্রক, এমএ মান্নান হাওলাদার ও আবু মো. মোস্তফা কামালকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সদস্য এবং হেলাল উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ প্রেসসচিব করা হয়েছে।

পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তরের উপনিয়ন্ত্রক তাজুল ইসলাম চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বেগম হাসনুন্নাহার এবং খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইসমাইলকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আজিজুর রহমানকে এনটিআরসিএ-এর সদস্য, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উর্দ্ধতন বিশেষজ্ঞ গৌতম কুমার ঘোষকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ রেশম বোর্ড, রাজশাহীর সদস্য উপসচিব রফিকুল ইসলাম সরকারকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর পরিচালক পদে বদলি করা হয়েছে।