২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেলা প্রশাসকসহ ১২ জনকে কারণ দর্শানোর নোটিশ

জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বরিশাল যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক দুটি সরকারি প্রতিষ্ঠানের ১২ জন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

জেলা প্রশাসনের জমি বিআইডব্লি¬¬উটিএ নিজের দাবি করে উচ্ছেদের নোটিশ দেওয়ার ঘটনায় জনৈক সেলিম মিয়া আদালতের শরণাপন্ন হলে বিচারক জোয়ারদার আমীরুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ নোটিশ জারি করেন।

নোটিশ প্রাপ্তরা হচ্ছেন, বিআইডবি¬উটিএ এর পরিচালক, চেয়ারম্যান, সচিব, বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ--পরিচালক, পোর্ট অফিসার, সিনিয়র ইঞ্জিনিয়র, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি)।

নোটিশ গ্রহীতাদের প্রাপ্তি সাপেক্ষে আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বিচারক সময়সীমা বেঁধে দিয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, নগরীর চাঁদমারী সংলগ্ন কীর্তন খোলা নদী তীরবর্তী জমি জেলা প্রশাসন থেকে ২০০৬ সালে বিধি মোতাবেক সেলিম মিয়ার নামে বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে তিনি একটি গোডাউন তৈরি করেন।

সম্প্রতি বিআইডব্লি¬উটিএ কীর্তন খোলা নদীর তীর সংলগ্ন ১’শ ৫০ ফুট ভিতরে সীমানা চিহ্নিত করে তাদের জায়গা বলে দাবি করে। একইসঙ্গে বন্দর কর্তৃপক্ষ গোডাউনটি অবৈধ চিহ্নিত করে তা উচ্ছেদের  জন্য নোটিশ দেয়।

এ ঘটনায় গোডাউন মালিক বাদী হয়ে আদালতে ১২ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। আদালতে দাখিলকৃত কাগজপত্র বিশ্লেষণ করে এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্যের পর বিচারক ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার নোটিশ জারি করেন।  

নোটিশ প্রাপ্তির পর তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেন বিচারক। বাদির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আজাদ রহমান।