২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ, চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বুধবার দুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন মারা গেছে। এ ছাড়া মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে মালবাহী একটি দ্রুতগামী ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-- ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মিডস্টোর এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এরা হলেন সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান, তার বাবা আবদুর রহমান ও বোন জামাই আবদুল হাই এবং গাড়ির চালক রাসেল ও আমীর নামে অপর একজন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, দুপুর একটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমানসহ পাঁচজন ভালুকায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। মিডস্টোর এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তাদের বহনকারী প্রাইভেট কারটি দুমড়ে-- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে টাইগারপাস মোড়ে রাস্তা পার হওয়ার সময় বন্দর থেকে আসা মালবাহী একটি ট্রাক চাপা দিলে এই দুই পথচারীর শরীর থেতলে যায়। এতে অজ্ঞাত পরিচয় এক পথচারি (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর পথচারী মো. হানিফকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। তার পিতার নাম চৌধুরী মিয়া এবং বাড়ি নোয়াখালীর চরশুলিকায়।

খুলশী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলি ও চালক পালিয়ে যায়।

এদিকে া বুধবার সকালে কর্ণফুলী থানার ইছানগরে ন্যাশনাল সিমেন্ট কারখানায় কাজ করার সময় টেকনিশিয়ান দিদারুল আলম(২৭) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।