বগুড়ায় সাবেক সাংসদ লালুকে জেল হাজতে পাঠানো হয়েছে
বিএনপির সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় তার বাড়ি লাগোয়া একটি গুদাম থেকে ত্রাণের জন্য বরাদ্দ বিপুলসংখ্যক সরকারি কম্বল, শাড়ি এবং টিউবয়েল উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানা পুলিশের হেফাজত থেকে বুধবার দুপুর সাড়ে ১২টায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বগুড়া ‘ক’ অঞ্চলের ম্যাজিস্্েরটট নুরজাহান বেগম তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় নিজ বাসভবন চম্পা মহল থেকে লালুকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
এ সময় তার বাড়ি লাগোয়া একটি গুদাম থেকে ত্রাণের জন্য বরাদ্দ বিপুলসংখ্যক সরকারি কম্বল, শাড়ি এবং টিউবয়েল উদ্ধার করা হয়।
তিনি বগুড়া--৭ আসনের সাবেক সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা রাত ১০ টা থেকেই শহরের সূত্রাপুর এলাকায় লালুর বাসভবন ঘেরাও করে রাখে। পরে রাত পৌনে ১২ টার দিকে তাকে আটক করে নিয়ে যায়। রাত একটায় তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন রাত সোয়া একটায় টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “এইমাত্র যৌথ বাহিনীর সদস্যরা তাকে আমাদের কাছে (থানায়) হস্তান্তর করেছে।”
তিনি জানান, লালুর বাড়ি থেকে সরকারি ত্রাণ ভান্ডারের কম্বল, শাড়ি ও নলকূপ উদ্ধার করা হয়েছে।
হেলালুজ্জামান তালুকদার লালু খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ট সহযোগী ছিলেন এবং তারেক রহমান বগুড়া গিয়ে তার বাড়িতে সময় কাটাতেন।
