২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোরে ভূমিহীন -- জোতদারদের সংঘর্ষ, আহত ৩০

রাজশাহীর তানোর বিলকুমারী বিলে ধান রোপনকে কেন্দ্র করে ভূমিহীন ও জোতদারদের সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত আটজনকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আহতরা হলেন -- ধানকৈড় গ্রামের জিল্লুর রহহমান, আশরাফুল আলম, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, জিয়ারুল হক ও আনারুল ইসলাম।

এ ছাড়া সংঘর্ষে আহত হাফিজুল, সোহেল, তুজাম্মেল, ও আনারুল হককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে ভূমিহীনরা তাদের চাষাবাদ করা বিলকুমারী বিলে জেগে ওঠা খাস জমিতে বোরো ধান রোপন করতে যায়। এ সময় জোতদারদের পক্ষে ধানকৈড় গ্রামের আনারুল ইসলাম তার লোকজন নিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষই লাঠিশোটা ও বল্লম ব্যবহার করে। সংঘর্ষে ধানকৈড় গ্রামের ভূমিহীন ও জোতদারদের অন্তত ৩০ জন আহত হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, সংঘর্ষের পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় রাতে দুপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।