প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে আপিলের শুনানি মুলতবি
সংসদ নির্বাচনে প্রার্থীদের আটটি ব্যক্তিগত তথ্য হলফনামা আকারে নেওয়ার জন্য হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে করা আপিলের শুনানি ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
শুনানি গ্রহণকারী বেঞ্চের একজন বিচারক, বিচারপতি মো: জয়নুল আবেদীন উপস্থিত না থাকায় এই মুলতবির আদেশ দেওয়া হয়।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
২০০৫ সালের ২৪ মে তিনজন আইনজীবী একটি জনস্বার্থ রিট মামলা দায়ের করেন।এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ ৮টি ব্যক্তিগত তথ্য হলফনামা আকারে গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালের ৩ জুলাই সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করেন চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী জনৈক আবু ছাফা।
সুপ্রিম কোর্ট গত বছর ৬ এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করেন। ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিত করে।
