২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২, ৯০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে রোববার রাতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ২ হাজার ৯০০ বোতল বিদেশী মদ আটক করেছে উপকূলীয় রক্ষী বাহিনী কোস্টগার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমারের পতাকাবাহী জাহাজ এম ভি সুয়ারজিং এ তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের উল্লিখিত পরিমাণ বিদেশী মদসহ জাহাজটি আটক করে। পরে সোমবার শুল্ক কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নগরীর পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার মোস্তাফিজের নেতৃত্বে কোস্ট গার্ড শিপ ‘তৌহিদ’ এ করে রোববার মধ্যরাতে বঙ্গোপসাগরে এ অভিযানটি চালানো হয় বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।