সাভারে দেশি-- বিদেশি অস্ত্র উদ্ধার
উপজেলার আশুলিয়া ইউনিয়নের পাড়াগাঁও মহল্লায় রোববার দুপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশি-- বিদেশি কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সেনা সূত্রে জানা গেছে, পাড়াগাঁও এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে শওকত হোসেনের সঙ্গে জমি--জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরের দিকে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের আঘাতে শওকত হোসেন ও একই এলাকার রমজান আলীর ছেলে জুয়েল আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সাভার ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলার সময় তাদের সঙ্গে থাকা ওই এলাকার রুহুল মণ্ডলের ভাই জাহিদের কাছে আসা একটি ফোন কলের সূত্র ধরে যৌথবাহিনী রুহুল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। ব্যাপক তল্লাশির পর তার বাড়ির রান্নাঘরের মাচার ওপর থেকে একটি ইতালির তৈরি পিস্তল, একটি রিভলবার, পয়েন্ট ১২ বোর বন্দুকের ৩২টি কার্তুজ, একটি ম্যাগজিন ও তিন ফুট লম্বা একটি রামদা উদ্ধার করে তারা।
সাভার ও ধামরাই ক্যাম্পের ইনচার্জ মেজর রেজাউর রহমান (পিএসসি) অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, “অভিযানে অস্ত্র উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আমরা সনাক্ত করতে সক্ষম হয়েছি।”
তারা হলো নায়েব আলীর ছেলে রুহুল মণ্ডল, কফিল উদ্দিনের ছেলে ফুলচাঁন, সালিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী, আজিম উদ্দিনের ছেলে মঙ্গল, শাহা ও পাটোয়ারী।
