২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

নগরীর বালুছড়া এলাকায় চট্টগ্রাম সেনানিবাস স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে ইমন (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 05:33 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে ওঠে রেললাইনের পাশে বসে ছিল ইমন। এ সময় শহরমুখী একটি লোকাল ট্রেনের চাকায় কাটা পড়ে সে মারা যায়। 

রেলওয়ে পুলিশের এসআই মো. বাতেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়েছে। তার বাবা বাবুল মিয়া চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বলে তিনি জানান। এ ব্যাপারে কোনো মামলা করতে চাননি শিশুটির অভিভাবকরা।