খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার সন্ধ্যায় হাওয়া ভবনে দেখা করেন ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাসার খান বাবর।
এ সময় দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া ও আলমগীর বাসার খান দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
তবে পাকিস্তানের রাষ্ট্রদূত এ সম্পর্কে কিছুই সাংবাদিকদের বলেননি।
