২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সচিব ওএসডি, সচিব পর্যায়ের ৫ কর্মকর্তা রদবদল

তিন সচিবকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং সচিব পদমর্যাদার ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব সরকারি আদেশ জারি করা হয়। ওএসডি হওয়া তিন সচিবের মধ্যে রয়েছেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ব্যারিষ্টার মুহম্মদ হায়দার আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এএসএম মতিউর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. একেএম হেলালউজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 03:28 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

রদবদল হওয়া সচিব পদমর্যাদার পাঁচ জনের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ড. মাহবুবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোশররফ হোসাইন ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুস সবুর, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পদে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পদে অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মাজিদ নিয়োগ পেয়েছেন।