২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর দয়াগঞ্জে আ.লীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ি থানার দয়াগঞ্জে শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ডেমরা থানা আওয়ামী লীগ সহ--সভাপতি মোহাম্মদ আলী ওরফে শোভা মেম্বার (৫০) আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 01:22 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি, দয়াগঞ্জ জামে মসজিদ ও বাজার সমিতির সাধারণ সম্পাদক এবং সায়েদাবাদ বাস মালিক--শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক।

সূত্র জানায়, মোহাম্মদ আলী রাত সাড়ে আটটার দিকে দয়াগঞ্জ জামে মসজিদে নামাজ পড়ে তার ৪৮ দয়াগঞ্জের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৪/৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। হামলাকারীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সায়েদাবাদ বাস মালিক--শ্রমিক ঐক্য পরিষদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহবুব আলম নফহবংি২৪.পড়স কে জানান, এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মোহাম্মদ আলী নিজেই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।