রাজধানীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন
রাজধানীর ১৬ টি থানায় একযোগে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ করা হয়েছে।
রদবদল করা হয়েছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পদেও।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ শুক্রবার সন্ধ্যায় ১৬ থানার ওসি বদলির আদেশে স্বাক্ষর করেন।
এর আগে রাজধানীর ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। শুক্রবারের বদলি আদেশের মাধ্যমে মহানগরীর ৩৩টি থানার সবগুলোতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদল করা হলো।
মো. আলতাফ হোসেন উত্তরা থানায়, মহিউদ্দিন মাহমুদ উত্তরখান থানায়, মো. শহীদুল ইসলাম দক্ষিণখান থানায়, মো. ইকবাল হোসেন তুরাগ থানায়, মো. ওবায়দুল হক পিপিএম গুলশান থানায়, মো. শাহরুম খান ক্যান্টনমেন্ট থানায়, সৈয়দ জিয়াউজ্জামান খিলক্ষেত থানায়, এবিএম গোলাম কিবরিয়া নিউমার্কেট থানায়, মো. মনোয়ার হোসেন পিপিএম ধানমন্ডি থানায়, মো. মঈন উদ্দিন খান কামরাঙ্গীরচর থানায়, মো. আবুল হোসেন মোড়ল মতিঝিল থানায়, মো. আব্দুল আওয়াল পিপিএম পল্টন থানায়, সৈয়দ আব্দুর রউফ সবুজবাগ থানায়, কাজী আহসান হাবীব যাত্রাবাড়ি থানায়, মো. আব্দুল মালেক মিয়া আদাবর থানায়, মো. জানে আলম খান তেজগাঁও থানায় নিয়োগ পেয়েছেন।
মো. জালালউদ্দিনকে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
